
ঈদের ছুটিতে অফিস বা দোকান বন্ধ থাকলেও আপনার ব্র্যান্ডের ‘ডিজিটাল উপস্থিতি’ বন্ধ রাখা চলবে না।
উদ্যোক্তা হিসেবে মনে রাখবেন, ঈদ শুধু সেলস বাড়ানোর সুযোগ নয়, এটি কাস্টমারের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ার সেরা সময়। যে উদ্যোক্তা ঈদের সময় কাস্টমারের হৃদয়ে (Heart-share) জায়গা করে নিতে পারে, ঈদের পর তাদের পকেট (Wallet-share) এমনিতেই তার দখলে থাকে।
তাই ঈদের এ সময়টুকু কাজে লাগানোর উপায়গুলো নিয়ে কিছু স্ট্র্যাটেজি সাজিয়ে দিচ্ছি:
১. বিহাইন্ড দ্য সিন ও পার্সোনাল টাচ (Humanizing the Brand)
- কী করবেন: ব্র্যান্ডের লোগোর আড়ালে থাকা মানুষগুলোকে সামনে আনুন। আপনার টিমের ঈদের আনন্দ, প্রিয় খাবার বা ছুটির ছোট ক্লিপ শেয়ার করুন।
- কেন করবেন: মানুষ ব্র্যান্ডের চেয়ে মানুষকে বেশি ভালোবাসে। এই ‘হিউম্যান টাচ’ কাস্টমারের মনে আপনার প্রতি এক ধরণের আপনত্ব তৈরি করে।
- কীভাবে করবেন: ছোট রিলস (Reels) বা স্টোরি দিন— “আমাদের টিমের ঈদের আড্ডা“ শিরোনামে।
২. ইন্টারেক্টিভ কন্টেন্ট ও গেমিফিকেশন (Engagement Hack)
- কী করবেন: অডিয়েন্সকে শুধু ‘শুভেচ্ছা’ না দিয়ে তাদের সাথে কথা বলুন। কুইজ, পোল বা ছোট প্রতিযোগিতার আয়োজন করুন।
- কেন করবেন: ঈদের ছুটিতে মানুষ ফেসবুকে বেশি সময় কাটায়। এই সময় আপনার পোস্টে তারা যত বেশি কমেন্ট বা রিয়্যাক্ট করবে, ঈদের পর আপনার বিজনেস পোস্টগুলো তাদের ওয়ালে সবার আগে দেখাবে।
- কীভাবে করবেন: একটি পোল দিন— “এই ঈদে আপনার প্রিয় খাবার কী? কাচ্চি নাকি রোস্ট?” অথবা “আপনার ঈদের সেরা ছবিটা কমেন্টে শেয়ার করুন!”
৩. ইউজার জেনারেটেড কন্টেন্ট – UGC (Social Proofing)
- কী করবেন: কাস্টমাররা আপনার পণ্য পরে যে ছবিগুলো দিচ্ছে, সেগুলো সুন্দর করে সাজিয়ে ক্রেডিট দিয়ে পোস্ট করুন।
- কেন করবেন: ছুটির সময় মানুষ রিল্যাক্স হয়ে অন্যের ছবি দেখে। যখন তারা দেখবে অনেক মানুষ আপনার ব্র্যান্ডের সাথে ঈদ উদযাপন করছে, তখন তাদের মনে বিশ্বাসের ভিত শক্ত হবে।
- কীভাবে করবেন: একটি অ্যালবাম তৈরি করুন— “আমাদের হ্যাপি কাস্টমারদের ঈদ স্টাইল“। যারা ছবি দেবে, তাদের পরবর্তী অর্ডারে ছোট কোনো গিফট বা ফ্রি শিপিং অফার করুন।
৪. এডুকেশনাল ও ভ্যালু বেইজড কন্টেন্ট (Soft Selling)
- কী করবেন: সরাসরি বিক্রির কথা না বলে আপনার ক্যাটাগরি নিয়ে জ্ঞান দিন।
- কেন করবেন: এই সময়ে মানুষ খুব বেশি বিজ্ঞাপন নিতে চায় না। তাই আপনি যদি ভ্যালু দেন, তবে তারা আপনাকে ‘এক্সপার্ট’ হিসেবে গ্রহণ করবে।
- কীভাবে করবেন: স্বাস্থ্য সম্পর্কিত প্রডাক্ট হলে দিতে পারেন— “ঈদের পর শিশুদের হজমের সমস্যা সমাধানে ৫টি টিপস“। বে ওয়েভ হোটেল এন্ড রিসোর্ট লি: এর মত প্রতিষ্ঠান হলে, সে পেইজের জন্য পোস্ট হতে পারে “ঈদের ছুটিতে কক্সবাজারের ৭টি দর্শনীয় স্থান ঘুরে আসুন“।
৫. প্রি–অর্ডার ও কামিং সুন হাইপ (Future Demand Building)
- কী করবেন: ঈদের পর কী নতুন আসছে তার একটি টিজার বা “Sneak Peek” দিন।
- কেন করবেন: মানুষের মনে কৌতুহল তৈরি করে রাখলে ঈদের পর যখন আপনি লঞ্চ করবেন, তখন তারা মানসিকভাবে কেনার জন্য প্রস্তুত থাকবে।
- কীভাবে করবেন: আবছা বা ব্লার করা একটি ছবি পোস্ট করে লিখুন— “ঈদের পর আপনার জন্য আসছে বিশেষ কিছু। Guess What?”
৬. ফিল্ড রিসার্চ: রিয়েল পেইন-পয়েন্ট অ্যানালাইসিস (The Deep Insight)
- কী করবেন: ঈদের ছুটিতে সিনিয়র স্টাফদের নিজ এলাকার টার্গেটেড অডিয়েন্সের সাথে ‘ইনফরমাল আড্ডা’ বা মতবিনিময়ের দায়িত্ব দিন। মূল লক্ষ্য—মানুষের বাস্তব সমস্যা ও অভিজ্ঞতার কথা শোনা।
- কেন করবেন: ছুটির অবসরে মানুষ মন খুলে কথা বলে। এই আড্ডা থেকে এমন গভীর ইনসাইট (Pain Points) বেরিয়ে আসবে, যা কোনো প্রফেশনাল সার্ভেতে পাওয়া সম্ভব নয়। এটিই হবে আপনার পরবর্তী কন্টেন্ট ও প্রোডাক্ট ডেভেলপমেন্টের মূল ভিত্তি। মনে রাখবেন, Data is the new oil, but human insight is the engine.“
- কীভাবে করবেন: স্টাফদের ৩-৫টি নির্দিষ্ট প্রশ্ন দিন (যেমন: “বিনিয়োগে আপনার মূল ভয় কী?”)। আড্ডার ছলে এই প্রশ্নগুলোর উত্তর সংগ্রহ করে তারা একটি ‘ইনসাইট রিপোর্ট’ জমা দেবে। এই আড্ডাগুলোর ছবিও বিজনেস পেইজে শেয়ার করবেন, ভালো হবে।
“ঈদের ছুটি মানে মার্কেটিং থেকে ছুটি নয়, বরং মার্কেটিং–এর ভাষা বদলে ফেলার সময়। যখন সবাই সেলস করতে ব্যস্ত, আপনি তখন সম্পর্ক গড়তে ব্যস্ত থাকুন। দিনশেষে বিজনেসে তারাই জেতে যাদের কাস্টমারের সাথে ইমোশনাল কানেকশন থাকে।“