
অনেকেই প্রশ্ন করেন—”ভাই, ফেসবুকের সব নতুন ফিচার (Advantage+, Flex, Creative) ব্যবহার করলাম, শুরুতে রেজাল্ট আসে, কিন্তু ২-৩ দিন পর আবার উধাও! সমস্যাটা কোথায়?”
সমস্যাটা ফিচারে নয়, সমস্যাটা আমাদের ‘কনটেন্ট ফিল্টারিং’ বোঝার ধরনে। ২০২৬ সালে দাঁড়িয়ে ফেসবুক অ্যালগরিদম এখন আর শুধু আপনার সেট করা অডিয়েন্সের কাছে যায় না; বরং সে আপনার কনটেন্ট দেখে অডিয়েন্স খুঁজে নেয়।
১. ফেসবুক এখন একটি ‘প্রেডিক্টিভ এআই’ (Predictive AI)
ফেসবুক এখন আর লটারির মতো বিজ্ঞাপন দেখায় না। একজন ইউজার গত ৩ দিনে কোন ধরণের পোস্টে ১ সেকেন্ড বেশি থেমেছে, কার ভিডিওতে কমেন্ট করেছে, এমনকি ইনবক্সে কার সাথে কী নিয়ে কথা বলেছে—সবকিছুর ওপর ভিত্তি করে তার নিউজফিড বা ‘ওয়াল’ সাজানো হয়। আপনি যতই ভালো টার্গেটিং করুন না কেন, আপনার কনটেন্ট যদি ওই ইউজারের গত ৩ দিনের ‘মুড’ বা ‘ইস্যু’র সাথে ম্যাচ না করে, তবে ফেসবুক আপনার বিজ্ঞাপনকে ‘লো-কোয়ালিটি’ হিসেবে রিজেক্ট করে দেবে।
২. রিসার্চ: মানুষের মাথায় প্রশ্ন নেই, তো আপনার উত্তরও নেই
মার্কেটারদের সবচেয়ে বড় ভুল হলো—নিজেদের মনে হওয়া সমস্যার সমাধান নিয়ে কনটেন্ট বানানো। অথচ নিয়ম হওয়া উচিত উল্টোটা।
- করনীয়: বিভিন্ন ফেসবুক গ্রুপ, কমিউনিটি এবং ফোরামে সময় দিন। দেখুন মানুষ বর্তমানে কী নিয়ে অভিযোগ করছে, কী নিয়ে হাসাহাসি করছে।
- সূত্র: যদি কোনো বিষয় নিয়ে মানুষের মনে প্রশ্নই না থাকে, তবে সেই বিষয় নিয়ে কনটেন্ট বানিয়ে রিচ পাবেন না। আগে মানুষের ‘বার্নিং কোয়েশ্চেন’ খুঁজে বের করুন, তারপর আপনার প্রোডাক্টকে সেটার সমাধান হিসেবে দাঁড় করান।
৩. ‘হুক-বডি-অ্যাকশন’ এর নতুন ফর্মুলা
বর্তমানে সেলস অ্যাড জেতানোর জন্য তিনটি পিলার কাজ করে:
- ইমোশন (Emotion): ইউজারের কোনো অপূর্ণ স্বপ্ন বা কষ্টকে টাচ করা।
- ফান (Fun/Relatability): এমনভাবে প্রেজেন্ট করা যেন সে নিজের লাইফের সাথে মিল পায়।
- ট্রাস্ট (Trust): গত ৩ দিনে সে যে বিষয় নিয়ে চিন্তিত ছিল, সেই চিন্তার সঠিক এবং বিজ্ঞানসম্মত (অথবা ন্যাচারাল) উত্তর দেওয়া।
৪. কেন কয়েকদিন পর রেজাল্ট বন্ধ হয়ে যায়? (The Fatigue Effect)
ফেসবুক যখন দেখে আপনার একই কনটেন্ট বারবার ঘুরে ফিরে একই মানুষের কাছে যাচ্ছে এবং তারা সেটা ইগনোর করছে, তখন ফেসবুক ওই অ্যাডের ‘স্কোর’ কমিয়ে দেয়।
- সমাধান: প্রতি সপ্তাহে ৩-৪টি ভিন্ন ভিন্ন ‘হুক’ (ভিডিওর প্রথম ৩ সেকেন্ড) দিয়ে বিজ্ঞাপন চালান। লেটিস এআই (Lattice AI) প্রথম ৩ সেকেন্ডেই বুঝে নেয় এই কন্টেন্ট কার জন্য। হুক বদলে দিলেই নতুন নতুন অডিয়েন্সের কাছে যাওয়ার সুযোগ তৈরি হয়।
৫. আমার চূড়ান্ত পরামর্শ: লজিক বনাম সাইকোলজি
লজিক দিয়ে মানুষ কেনে না, কেনে ইমোশন দিয়ে। তাই আপনার বিজ্ঞাপনে শুধু প্রোডাক্টের গুণাবলী না বলে, কাস্টমারের জীবনের সেই ‘তিতা সত্য’গুলো তুলে ধরুন যা নিয়ে সে গত কয়েকদিন ধরে ভুগছে।
সারসংক্ষেপ: বিজ্ঞাপন এখন আর সেটিংসে নেই, বিজ্ঞাপন এখন আপনার কনটেন্টের গভীরতায়। কাস্টমারের ব্রেইন হ্যাক করতে চাইলে আগে তার প্রাত্যহিক জীবনের সমস্যাগুলো নিয়ে রিসার্চ করুন।
৬. সিপিসি (CPC) ও সিটিআর (CTR): বিজ্ঞাপনের পারফরম্যান্সের আয়না
অনেকেই শুধু ‘সেলস’ দেখেন, কিন্তু কেন সেলস হচ্ছে না বা কেন কয়েকদিন পর অ্যাড বন্ধ হয়ে যাচ্ছে, তা বোঝার জন্য আপনার CPC এবং CTR-এর দিকে তাকাতে হবে।
- সিটিআর (CTR) কেন কমছে? যদি আপনার CTR ১% এর নিচে থাকে, তার মানে আপনার কনটেন্ট মানুষের স্ক্রল থামাতে পারছে না। বর্তমানে ফেসবুকের “Lattice AI” আপনার ভিডিওর প্রথম ৩ সেকেন্ড বা ইমেজের প্রথম দেখাতেই ডিসিশন নেয়। আপনার কনটেন্টে যদি ইমোশন বা হুক (Hook) না থাকে, তবে মানুষ ক্লিক করবে না। ফলে সিটিআর কমবে এবং ফেসবুক ধরে নেবে আপনার অ্যাড ‘বোরিং’।
- সিপিসি (CPC) কেন বাড়ছে? যখন সিটিআর কমে যায়, ফেসবুক আপনার থেকে প্রতি ক্লিকের জন্য বেশি টাকা কাটতে শুরু করে। এতে আপনার বাজেটের দ্রুত অপচয় হয়। কিন্তু আপনি যদি রিসার্চ করে মানুষের “বার্নিং কোয়েশ্চেন” নিয়ে কনটেন্ট বানান, তবে প্রাসঙ্গিকতার কারণে মানুষ বেশি ক্লিক করবে। ফলে আপনার সিটিআর বাড়বে এবং CPC বা ক্লিকের খরচ নাটকীয়ভাবে কমে আসবে।
- অ্যালগরিদমের ‘রিলেভেন্স স্কোর’ (Relevance Score): মনে রাখবেন, ফেসবুকের কাছে বিজ্ঞাপন দেখানোর জায়গা সীমিত। যে বিজ্ঞাপনের CTR বেশি এবং CPC কম, ফেসবুক সেটাকেই বেশি মানুষের কাছে পাঠায়। তাই কয়েকদিন রেজাল্ট আসার পর যখন অ্যাড বন্ধ হয়ে যায়, তখন বুঝবেন আপনার কনটেন্টটি “Creative Fatigue” বা একঘেয়েমিতে ভুগছে। অডিয়েন্স একই জিনিস বারবার দেখতে চাইছে না।
মনে রাখবেন,
হতে হলে বিজনেস কিং
হতে হবে কনটেন্ট কিং